নভেম্বর ৯, ২০২৬
#শীর্ষ-৩

এজেন্টভিত্তিক নিউজরুম প্রযুক্তি আনছে সাগা

আন্তর্জাতিক ব্রডকাস্টিং কনভেনশনে সংবাদ কক্ষের জন্য যুগান্তকারী এআই চালিত সমাধান নিয়ে হাজির হচ্ছে সাগা, যা খবরের প্রাথমিক পরিকল্পনা থেকে প্রকাশনা পর্যন্ত সম্পূর্ণ রূপরেখাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। আধুনিক সাংবাদিকতার ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সোশ্যাল মিডিয়া, লাইভ সম্প্রচার এবং ডিজিটাল প্ল্যাটফর্মের কাজগুলো এখন একই স্থান থেকে আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। তথ্য সুরক্ষা ও সম্পাদকীয় নিয়ন্ত্রণ অক্ষুণ্ন রেখে নতুন এই প্রযুক্তি সংবাদভিত্তিক যেকোনো মাধ্যমকে দারুণ গতি এনে দেবে।

নরওয়ের বের্গেন শহরে প্রতিষ্ঠিত সাগা সিস্টেম মূলত গল্প কেন্দ্রিক সাংবাদিকতাকে গুরুত্ব দেয়। বর্তমানে প্রথাগত মিডিয়ার সীমাবদ্ধতা ভেঙে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ায় দ্রুত উপস্থিতি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটিতেই এআই প্রযুক্তিকে এক সুতোয় গেঁথে দারুণ এক কাজের পরিবেশ তৈরি করেছে সাগা।

সাংবাদিকরা অনেক সময়ই একসাথে একাধিক সূত্র ধরে কাজ করেন। স্ক্রিপ্ট যাচাই করা কিংবা রানডাউনের পরিবর্তনগুলো সরাসরি নিরীক্ষণ করার জটিলতা কাটাতে সাগা  এর সাগা এমসিপি প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ব্যাকগ্রাউন্ডে থেকে দ্রুত প্রাসঙ্গিক তথ্য এনে দেবে এবং গবেষণামূলক কাজগুলোকে সহজতর করবে।

সাধারণত দেখা যায় টেলিভিশন চ্যানেলের একটি খবর ফেসবুকে বা ওয়েবসাইট দেওয়ার সময় পুরো তথ্য নতুন করে সাজাতে হয়। এর ফলে যেমন সময় নষ্ট হয়, তেমনই ভুলের আশঙ্কা বেড়ে যায়। সাগা এবার এই প্রথাগত ধারণাকে পুরোপুরি বদলে দিচ্ছে।

নতুন এই প্ল্যাটফর্মে একটি গল্পের মূল ভাব একবার তৈরি করলেই তা যেকোনো ফরম্যাটের উপযোগী করে তৈরি করে নেওয়া সম্ভব। মাল্টি-প্ল্যাটফর্ম সুবিধা থাকায় প্রতিটি নির্দিষ্ট চ্যানেলের জন্য আলাদা ইন্টারফেস ব্যবহার করা যাবে। ফলে কোনো তথ্য ম্যানুয়ালি কপি-পেস্ট না করেই পুরো টিম একই সাথে কাজ শেষ করতে পারবে।

যেকোনো দ্রুত পরিবর্তনশীল ঘটনার ক্ষেত্রে তথ্যগুলো সঠিকভাবে ট্র্যাক করা বেশ কঠিন। ধারাবাহিক খবরের ট্র্যাকিং সহজ করতে সাগা যুক্ত করেছে ‘টপিকস’ নামের একটি অনন্য ধারণা। এর মাধ্যমে একটি নির্দিষ্ট বিষয় বা ঘটনার অধীনে চলমান সমস্ত আপডেট এক জায়গায় সংগৃহীত থাকবে।

এই প্রক্রিয়ার ফলে সংবাদ কক্ষের অভ্যন্তরীণ সমন্বয় যেমন বাড়ে, তেমনই নতুন তথ্য আসার পর পুরনো খবরের সাথে লিংক করা সহজ হয়। সাংবাদিকরা খুব সহজেই তাদের কভারেজ গুছিয়ে রাখতে পারবেন, যার ফলে ডিজিটাল পাঠকরাও সবসময় নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার সুবিধা লাভ করবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে সাংবাদিকদের মধ্যে সবসময়ই একটা উৎকণ্ঠা থাকে। অনেকেই ভয় পান যে এআই হয়তো ভুল তথ্য প্রকাশ করে বসবে কিংবা মিডিয়ার সম্পাদকীয় নীতি ব্যাহত করবে। সাগা নিশ্চিত করেছে যে এআই প্রযুক্তি কেবল সহযোগীর ভূমিকা পালন করবে, চালকের নয়।

অবশ্য প্রতিটি কনটেন্ট অটোমেশন প্রসেসের মধ্য দিয়ে গেলেও চূড়ান্ত অনুমোদনের জন্য সাংবাদিক বা সম্পাদকের অনুমতি লাগবে। তাছাড়া ডেটা পারমিশন ও প্রাইভেসি সম্পূর্ণ নিজস্ব সার্ভারে সুরক্ষিত থাকবে। প্রযুক্তি ব্যবহারের সুবিধাও পাওয়া যাবে, আবার সম্পাদকীয় মান বজায় রাখার দায়িত্বও থাকবে মানুষের হাতেই।

এজেন্টভিত্তিক নিউজরুম প্রযুক্তি আনছে সাগা

পার্লার থেকে ই-কমার্স: ইউরোপ জুড়ে প্রবাসী বাঙালি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *