নভেম্বর ৯, ২০২৬

সৌদি আরবে সাড়ে ৯ হাজার অবৈধ অভিবাসী নিজ দেশে ফেরত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অপরাধে এক সপ্তাহের ব্যবধানে ৯ হাজার ৫৮৯ জন অবৈধ অভিবাসী নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে রোববার (৮ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই খবর প্রকাশ করে। মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ শ্রমবাজারে শৃঙ্খলা ফেরাতে স্থানীয় যৌথ নিরাপত্তা বাহিনী গত ২৯ অক্টোবর […]

এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী মেধা কাজে লাগাবে বাংলাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে বিদেশে কর্মরত বাংলাদেশি প্রযুক্তি বিশেষজ্ঞদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার (৬ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সরকারের লক্ষ্য, প্রবাসীদের বৈশ্বিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগ কাজে লাগিয়ে দেশের প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করা। এ উদ্যোগের অংশ […]

মদিনা থেকে জেদ্দা ফেরার পথে সৌদিতে প্রাণ গেল ৭ বাংলাদেশির

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) ভোরে মদিনা থেকে জেদ্দা ফেরার পথে মহাসড়কে এ দুর্ঘটনায় আরও ১৫ বাংলাদেশি আহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাঁদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় এবং তাঁরা একই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। […]

মালয়েশিয়ায় জরিমানা দিয়ে স্বেচ্ছায় দেশে ফেরার ‘পিআরএম’ কর্মসূচিতে প্রবাসীদের ভিড়

মালয়েশিয়ায় অনিয়মিত ও ভিসা জটিলতায় আটকে থাকা বিদেশি নাগরিকদের কোনো প্রকার জেল বা দীর্ঘ আইনি শাস্তি ছাড়াই সামান্য জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ দিচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ (পিআরএম) নামের এই কর্মসূচিতে সরাসরি ইমিগ্রেশন অফিসে ৫০০ রিঙ্গিত সরকারি জরিমানা এবং ওয়ান-ওয়ে বিমান টিকিট জমা দিয়ে কর্মীরা বিশেষ ডিপার্চার পাস সংগ্রহ করছেন। কুয়ালালামপুরস্থ […]

ইতালিফেরত প্রবাসীদের পেনশন দেশে ফেরাতে দ্বিপাক্ষিক চুক্তির উদ্যোগে বড় স্বস্তি

ইতালিতে দীর্ঘদিন বৈধভাবে কাজ করে সামাজিক নিরাপত্তা কর (INPS) প্রদান শেষে স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে যাওয়া কর্মীদের জমে থাকা পেনশনের অর্থ উত্তোলনের পথ অবশেষে সুগম হতে যাচ্ছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামাজিক সুরক্ষা চুক্তি স্বাক্ষরের কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই চুক্তি চূড়ান্ত হলে প্রবাসীরা দেশে ফিরেও ইতালিতে জমা হওয়া পেনশনের মাসিক কিস্তি বা জমাকৃত তহবিল বাংলাদেশে […]

এইচ-১বি লটারি এখন ‘ভাগ্য’ নয়, ‘বেতন ও দক্ষতার’ প্রতিযোগিতা

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) এইচ-১বি ভিসা লটারি প্রক্রিয়ায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। দীর্ঘদিনের চিহ্নিত “একাধিক আবেদন দিয়ে সুযোগ বাড়ানোর” অনৈতিক প্রবণতা বন্ধে এবং উচ্চ দক্ষ ও উচ্চ বেতনভোগী কর্মীদের অগ্রাধিকার দিতে ইউএসসিআইএস এখন “বেনিফিশিয়ারি-সেন্ট্রিক” ভিত্তিতে একটি ওয়েটেড সিলেকশন সিস্টেম কার্যকর করেছে। নতুন নিয়মে একজন ব্যক্তির পাসপোর্টের বিপরীতে যতগুলো আবেদনই জমা হোক, লটারিতে […]

ফ্রান্সের ‘পাসপোর্ট ট্যালেন্ট’ ভিসা: বাংলাদেশি উদ্যোক্তাদের সুযোগ

আন্তর্জাতিক উদ্যোক্তা, দক্ষ কর্মী ও গবেষকদের আকৃষ্ট করতে ফ্রান্সে চালু রয়েছে ‘পাসপোর্ট ট্যালেন্ট’ (Passeport Talent) নামে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি। যোগ্যতা ও আবেদনকারীর কাজের ধরন অনুযায়ী এ অনুমতির মেয়াদ সর্বোচ্চ চার বছর হতে পারে; এর আওতায় উদ্ভাবনী ব্যবসা প্রতিষ্ঠা এবং গবেষণার জন্য ফ্রান্সে বসবাসের সুযোগ রয়েছে। তবে এই সুবিধা পেতে আবেদনকারীকে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। […]

ওমানে বিক্রয় পেশায় ওমানাইজেশন, কারিগরি কাজে বাড়ছে আগ্রহ

ওমানের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়ানোর নীতি ‘ওমানাইজেশন’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় বিদেশি কর্মীদের নিয়োগ সীমিত করা হচ্ছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের পেশাভিত্তিক বিধিনিষেধের কারণে বাংলাদেশিসহ প্রবাসী কর্মীদের জন্য বিক্রয় ও বাণিজ্যিক খাতে কাজের সুযোগ নিয়ে নতুন করে সতর্ক হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। ওমানের শ্রমবাজারে দীর্ঘদিন ধরে বাংলাদেশি কর্মীদের একটি বড় অংশ দোকান, সুপারশপ, বিক্রয়কেন্দ্র ও বিভিন্ন […]

ফ্রেঞ্চ জানা পেশাজীবীদের জন্য কানাডায় সহজ হলো স্থায়ী বসবাস

কানাডার কুইবেক প্রদেশের বাইরে ফরাসি ভাষার বিস্তার বাড়াতে অভিবাসন দপ্তরের (IRCC) বিশেষ মোবিলিটি ফ্রাঙ্কোফোন ভিসা কর্মসূচির নিয়মে বড় ধরনের শিথিলতা আনা হয়েছে। এর ফলে মাঝারি মানের ফ্রেঞ্চ দক্ষতা থাকলেই যেকোনো পেশাজীবী কানাডীয় নিয়োগকর্তার লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (LMIA) ছাড়াই এই বিশেষ ওয়ার্ক পারমিটের মাধ্যমে দেশটিতে কাজের সুযোগ পাবেন। কানাডার অভিবাসন দপ্তরের এই নতুন পদক্ষেপ দেশটির […]

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট শুরু ডিসেম্বরে

আগামী ডিসেম্বর মাস থেকেই কোনো টাকা-পয়সা ছাড়াই অর্থাৎ সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম কয়েকটি ফ্লাইট চালু করার প্রত্যাশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নতুন এই আন্তর্জাতিক চুক্তি ও ব্যবস্থাপনায় কর্মীর অভিবাসনের যাবতীয় খরচ বহন করবে গন্তব্য দেশের নিয়োগকর্তা বা তাদের প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী […]