শাহজালাল বিমানবন্দরে রানওয়ে সংকট: আধুনিক থার্ড টার্মিনালের সুফল মিলছে কতটুকু?
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সামলানোর ক্ষমতা বাড়াতে হাজার কোটি টাকা খরচে গড়ে তোলা হয়েছে থার্ড টার্মিনাল, তবে শাহজালাল বিমানবন্দরে রানওয়ে সংকট দূর না হলে এই বিশাল বিনিয়োগের পূর্ণ সুফল পাওয়া যাবে না। একটি মাত্র কার্যকর রানওয়ে দিয়ে প্রতিদিন প্রায় ২৭৫টি বিমান ওঠানামা করানো এবং ২ কোটির বেশি যাত্রী পরিবহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং। […]









