বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়

ইউরোপ এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য। স্কলারশিপ, গবেষণার সুযোগ এবং তুলনামূলক কম খরচের কারণে ইউরোপ এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর হাজারো বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হচ্ছে। এই প্রতিবেদনে তুলে ধরা হলো ইউরোপের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়, যেখানে বাংলাদেশিদের জন্য রয়েছে বাস্তবসম্মত সুযোগ।
ইউরোপের উচ্চশিক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি তুলনামূলক কম হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় আকর্ষণ।
বিশ্ব র্যাংকিং, গবেষণা মান, আন্তর্জাতিক শিক্ষার্থী সুবিধা এবং স্কলারশিপ সুযোগ বিবেচনায় নিচে ইউরোপের টপ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হলো—
যুক্তরাজ্য (United Kingdom)
University of Oxford: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
University of Cambridge: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
Imperial College London: ইম্পেরিয়াল কলেজ লন্ডন
London School of Economics and Political Science: লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (LSE)
জার্মানি (Germany)
Technical University of Munich: মিউনিখ কারিগরি বিশ্ববিদ্যালয়
Ludwig Maximilian University of Munich: লডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অফ মিউনিখ
Heidelberg University: হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়
RWTH Aachen University: আরডব্লিউটিএইচ আচেন বিশ্ববিদ্যালয়
আরও পড়ুনঃ বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার
ফ্রান্স (France)
Sorbonne University: সরবোন বিশ্ববিদ্যালয়
École Polytechnique: ইকোলে পলিটেকনিক
PSL University: পিএসএল বিশ্ববিদ্যালয় (প্যারিস সায়েন্সেস এট লেট্রেস)
Paris-Saclay University: প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়
নেদারল্যান্ডস (Netherlands)
University of Amsterdam: আমস্টারডাম বিশ্ববিদ্যালয়
Delft University of Technology: ডেলফ্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ডেলফ্ট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
Eindhoven University of Technology: আইন্দহোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইন্দহোভেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
সুইডেন (Sweden)
Karolinska Institute: করোলিনস্কা ইনস্টিটিউট
Lund University: লান্ড বিশ্ববিদ্যালয়
KTH Royal Institute of Technology: কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি
সুইজারল্যান্ড (Switzerland)
ETH Zurich: ইটিএইচ জুরিখ
EPFL: ইপিএফএল (ইকোলে পলিটেকনিক ফেডারেল ডি লোজান)
ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে. যেমন তুলনামূলক কম বা ফ্রি টিউশন (বিশেষ করে জার্মানি ও নর্ডিক দেশগুলোতে), উচ্চমানের গবেষণা সুবিধা, ইংরেজি-মাধ্যম মাস্টার্স প্রোগ্রাম, পার্ট-টাইম কাজের সুযোগ এবং স্টুডেন্ট ভিসায় শেনজেন ট্রাভেল সুবিধা
বিশ্বায়নের এই যুগে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শুধু উচ্চশিক্ষার কেন্দ্র নয়, বরং একটি আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের প্ল্যাটফর্ম। সঠিক প্রস্তুতি, স্কলারশিপ অনুসন্ধান এবং দক্ষতা থাকলে ইউরোপে পড়াশোনা এখন আর দূরের স্বপ্ন নয়—বরং বাস্তব সম্ভাবনা।











