প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের ‘ম্যাজিকম্যান’ আরিফুল হক চৌধুরী
সিলেটের রাজনৈতিক অঙ্গনে যার পরিচিতি ‘ম্যাজিকম্যান’ হিসেবে, সেই সাবেক তুখোড় মেয়র আরিফুল হক চৌধুরী এবার জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই চমক দেখালেন তিনি। নবগঠিত সরকারে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান—এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে দলীয় সিদ্ধান্তে তাঁর নাম ঘোষণার পর সেদিনই […]









