প্রবাসীদের মরদেহ দেশে আনার আইনি অধিকারের অন্তরালে ভোগান্তি ও করুণ বাস্তবতা
বিদেশে রেমিট্যান্স যোদ্ধাদের মর্মান্তিক মৃত্যুর পর প্রবাসীদের মরদেহ দেশে আনা প্রতিটি পরিবারের একটি মৌলিক আইনি অধিকার হলেও বাস্তব চিত্র অত্যন্ত নির্মম ও বেদনাদায়ক। প্রতিদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক কফিনবন্দি হয়ে ফিরছেন স্বপ্নবাজ অভিবাসী শ্রমিকেরা। কাঠফাটা রোদে অমানবিক পরিশ্রমে নিঃশেষিত এসব মানুষের কফিনে ঢালাওভাবে ‘স্বাভাবিক মৃত্যু’ লিখে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করা হচ্ছে স্বজনদের। […]









