নভেম্বর ৯, ২০২৬
#শীর্ষ-২

স্মার্টফোন সাংবাদিকতাকে নিউজরুমে যুক্ত করতে সিজিআই এর সাথে ইউরস্টোরিজের চুক্তি

সিজিআই ওপেনমিডিয়া ইভলভ প্ল্যাটফর্মের মাধ্যমে এবার ফিল্ড রিপোর্টারদের স্মার্টফোন থেকে পাঠানো সংবাদ সরাসরি নিউজ রুমের মূল প্রোডাকশন ওয়ার্কফ্লোতে যুক্ত করার এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে ইউরস্টোরিজ ও সিজিআই (CGI)। মিউনিখভিত্তিক প্রতিষ্ঠান ইউরস্টোরিজের এই নতুন উদ্ভাবন বিশ্বজুড়ে মোবাইল সাংবাদিকতার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে। আমস্টারডামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী আইবিসি ২০২৬-এ  লাইভ ডেমোস্ট্রেশনের মাধ্যমে এই প্রযুক্তির আনুষ্ঠানিক ফাস্ট-লুক প্রদর্শন করা হবে।

ঐতিহ্যগতভাবে ফিল্ড রিপোর্টার বা বিভিন্ন এলাকার প্রতিনিধিরা বার্তা বা ভিডিও পাঠাতে গিয়ে মেসেজিং অ্যাপ কিংবা ড্রপবক্সের মতো ক্লাউড সার্ভিসের ওপর নির্ভর করতেন। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি কনটেন্টের আসল কোয়ালিটি রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু এই নতুন কোলাবোরেশন সেই মধ্যবর্তী জটিলতা একেবারেই দূর করে দিচ্ছে।

ফিল্ডে থাকা সাংবাদিক সরাসরি মোবাইল থেকে ছবি বা ভিডিও আপলোড করলেই তা সঙ্গে সঙ্গে নিউজ সিস্টেমের মূল ড্যাশবোর্ডে চলে আসবে। এডিটররা সাথে সাথেই সেই ভিজ্যুয়াল বা ফুটেজ যাচাই-বাছাই, প্রসেসিং ও পাবলিশের কাজ শুরু করতে পারবেন।

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে দুটি আলাদা মোড চালু করা হয়েছে। ‘ইউরস্টোরিজ ফুলl’ সংস্করণে একজন সংবাদকর্মী তার স্মার্টফোনে বসেই পূর্ণাঙ্গ ভিডিও এডিটিং, ভয়েস-ওভার যোগ এবং ওভারলে টেক্সট যুক্ত করতে পারেন।

অন্যদিকে ‘ইউরস্টোরিজ লাইট‘ সংক্ষেপিত রূপ, যেখানে যেকোনো অনুমোদিত প্রতিনিধি মাত্র একটি কিউআর (QR) কোড স্ক্যান করে ছবি বা র ভিডিও ক্লিপ দ্রুত পাঠাতে পারেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক প্রসেসিংয়ের মাধ্যমে ওই লাইট কন্টেন্টের ট্রান্সক্রিপশন ও মেটাডেটা স্বয়ংক্রিয়ভাবে ড্যাশবোর্ডে তৈরি হয়ে যায়।

তথ্য সুরক্ষার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক প্রাইভেসি নীতিকে কঠোরভাবে অনুসরণ করে এই সিস্টেমটি ডিজাইন করা হয়েছে। সাংবাদিকতার গতি বৃদ্ধির পাশাপাশি সেনসিটিভ ডাটা যাতে ভুল হাতে না পড়ে, তা নিশ্চিত করবে এই প্ল্যাটফর্ম।

সিজিআই ওপেনমিডিয়া ইভলভ ব্যবস্থার ফলে রিপোর্টিং দলের যেকোনো সদস্য যেকোনো জায়গা থেকে সরাসরি প্রাতিষ্ঠানিক প্রসেসের সাথে যুক্ত হতে পারবেন। এটি কেবল সময় বাঁচাবে না, বরং ব্রেকিং নিউজের যুগে অন্যান্য সংবাদমাধ্যমের চেয়ে যেকোনো প্রকাশনাকে অনেকখানি এগিয়ে রাখবে।

স্মার্টফোন সাংবাদিকতাকে নিউজরুমে যুক্ত করতে সিজিআই এর সাথে ইউরস্টোরিজের চুক্তি

অস্ট্রেলিয়ায় জিটিই বাতিল হওয়ায় ভিসা পাওয়া কি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *