প্রবাসে যেকোনো সমস্যা? সরাসরি ই-মেইল করুন বিশেষ অভিযোগ সেলে
বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের নানা জটিলতা ও দুর্ভোগ দ্রুততম সময়ে সমাধানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠন করেছে বিশেষ অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল। প্রবাসে অবস্থানরত মেহনতি মানুষ ও রেমিট্যান্স যোদ্ধারা এখন থেকে যেকোনো হয়রানি, চুক্তিভঙ্গ বা আইনি সংকটের মুখোমুখি হলে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার চাইতে পারবেন। […]









